রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মেঘনা নদীতে চুরি করে বালু উত্তোলন থামছে না

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

বালু তোলার অনুমোদন না থাকলেও চাঁদপুর মেঘনা নদী বিভিন্ন স্থান দিয়ে চুরি চামারি করে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। নৌ পুলিশ কোস্টগার্ডের পাহারা থাকার পরও নদীর প্রাকৃতিক সম্পদ বালু লোপাট হচ্ছে।

বালু খেকোরা রাতের আঁধারে এমনকি দিনের বেলায় ড্রেজার ভাসিয়ে চাঁদপুর নৌ সীমানার মতলব উত্তর, চাঁদপুর সদর এলাকা দিয়ে গোপনে বালু উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে বলে অভিযোগ এখন প্রতিদিনই শোনা যাচ্ছে।

শনিবার চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি বাল্কহেডসহ ৯ জন কে আটক করেছে কোস্ট গার্ড।এদিন দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার সময় কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তরের দশআনী সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর সদর থানা নৌ পুলিশ নিকট হস্তান্তর করা হয়।

গত কয়েকদিন আগেও ১৮ ডিসেম্বর কোস্টগার্ড আরেকটি অভিযান পরিচালনা করে চাঁদপুরের উত্তর মতলব সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *