বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অটোরিকশার চালক।

শনিবার সন্ধ্যার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটাতে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং তার স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে চালক ও স্বামী-স্ত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দায়িত্বরত চিকিৎসক তাদের স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা যায়। অন্যজনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়েছি সেও মারা গেছেন।

এই বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাত আলম জানান, ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটায় বাস-অটো সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *