বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ইসরাইলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক তিন দফায় হামলা চালিয়েছিল ইসরাইলি যুদ্ধবিমান। মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। তবে তা হয়নি। 

গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক তিন দফায় হামলা চালিয়েছিল ইসরাইলি যুদ্ধবিমান। মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। তবে তা হয়নি।

এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা আলি লারিজানি বলেছেন, ইসরাইলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি।  সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান।

লারিজানি তার সাম্প্রতিক সিরিয়া ও লেবানন সফরের দিকে ইঙ্গিত করে বলেন, আমার সাম্প্রতিক সফরে হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে যে উচ্চ মনোবল দেখেছি তা অভাবনীয়। নেতানিয়াহু দাবি করেছেন যে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, হিজবুল্লাহর তাদের সামরিক সরঞ্জাম কী তাহলে মঙ্গলগ্রহ থেকে নামিয়ে এনেছে? তিনি আরো বলেন, আমি লেবাননে কাউকে হিজবুল্লাহকে রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে কথা বলতে শুনিনি; লেবাননে রাজনীতিতে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। লারিজানি জোর দিয়ে বলেন, ইসরাইলি সৈন্যরা দক্ষিণ লেবাননে অগ্রসর হয়নি কারণ তারা হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে।

গত ১ অক্টোবর ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।  হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও নিজেদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারের হত্যাকাণ্ডের জবাবে ইসরাইলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান।  তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরাইল। এ হামলার জবাবে ২৬ অক্টোবর ভোরে ইরানের রাজধানী তেহরানসহ তিনটি প্রদেশে তিন দফায় বিমান হামলা চালায় ইসরাইল। এছাড়া চলতি বছরের এপ্রিলে উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *