রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সরকারি বরাদ্দে ইউপি সদস্যের ব্যক্তিগত মার্কেটের ড্রেন নির্মাণ: জনতার প্রতিবাদ

Reporter Name
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জনবহুল একটি ওয়ার্ড জাঙ্গিরাই গ্রাম। এ এলাকায় এখনো লাগেনি কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পাতানো রাতের ভোটের নির্বাচনে জাঙ্গিরাই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি হওয়া ইউপি সদস্য আব্দুল জব্বার জনগুরুত্বপূর্ণ কাজ না করে নিজের বাড়ীর সামনের ব্যক্তিগত মার্কেটের ড্রেন নির্মাণের নামে সরকারি বরাদ্দ লুটপাট করার অভিযোগ উঠেছে। এরকম আরো অনেক সরকারি প্রকল্প বরাদ্দ এনে নিজের ব্যক্তিগত পকেট ভারী করায় পরেছেন সাধারণ ভোটারদের রোষানলে।

সাধারণ জনগণের সাথে প্রতারণা করে সরকারি বরাদ্দ আত্ম আত্মসাৎ করার কারণে জনগণের তোপের মুখে পড়ার পাশাপাশি পরবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করতে হয় তাকে। এছাড়া এলাকায় বিচারের নামে ভুক্তভোগী অসহায় গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে আব্দুল জব্বারের বিরুদ্ধে। অসহায় গরিব মানুষের বিচার পরবর্তী আমানতের টাকা ফেরত না দেওয়ায় রাস্তাঘাটে বারবার হয়েছেন লাঞ্ছিত। ইউপি সদস্য থাকাকালীন সময় পরিবারের লোকজনের নামে সরকারি ত্রাণ সামগ্রীসহ সরকারি ভাতা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার মেয়াদকালে সকল সরকারি বরাদ্দে ২০ থেকে ৩০% কমিশন আদায় করতেন তিনি। কমিশন না দিলে অনেক সরকারি কাজ বন্ধ করে দিতেন এবং কমিশনের টাকা না পেয়ে সরকারি কাজে ব্যবহৃত ইট, বালি, পাথর, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী জোর করে বাড়িতে নিয়ে যেতেন। এ নিয়ে অনেক ঠিকাদার প্রতিকার চেয়েও পাননি কোন সুরাহা। আব্দুল জব্বারের অবৈধ ক্ষমতার কাছে বিভিন্ন সরকারি কাজের ঠিকাদারসহ সাধারণ জনগণ ছিল একেবারে অসহায়। অনেক অসহায় মানুষের জায়গাজমি বসতবাড়ি দখলেরও অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সিন্ডিকেট সদস্য আব্দুল জব্বারের বিরুদ্ধে।

ইউপি সদস্য ও ফ্যাসিস্ট আওয়ামী সিন্ডিকেট সদস্য
আব্দুল জব্বার সরকারি বরাদ্দে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নাইট চৌমুহনী এলাকায় নিজের বাড়ির সামনের নিজ মালিকানাধীন মার্কেটে ড্রেন নির্মাণের নামে সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছেন। প্রথমে বাড়ির সামনের মার্কেটের ড্রেন নিজের প্রয়োজনে করলেও পরবর্তীতে সুযোগ বুঝে সরকারি প্রকল্পে টাকা তুলে আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবাদ গড়ে তোলেন স্থানীয়রা। যারাই ইউপি সদস্য আব্দুল জব্বারের অনিয়মের বিরুদ্ধে কথা বলতেন তাদের বিরুদ্ধে নেমে আসত নির্যাতনের স্টিম রুলার।

একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আব্দুল জব্বার ইউপি সদস্য থাকাকালীন সময়ে আওয়ামীলীগ সরকারের সিন্ডিকেটের সদস্য হয়ে এলাকায় রামরাজত্ব করেছেন। এমন কোন অনিয়ম ও জুলুম নেই যা তিনি করেননি। বর্তমানেও তিনি বিভিন্ন ভাবে মানুষদের হয়রানি করে আসছেন। জুলুমবাজ আব্দুল জব্বারের কাছ থেকে সাধারণ মানুষ মুক্তি চায়।

এবিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *