রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস

গাজায় ইসরাইলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মির মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খালিল আল-হাইয়া বুধবার (২০ নভেম্বর) হামাসের আল-আকসা টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়্যার।

যুদ্ধের সমাপ্তির অবস্থান পুনর্ব্যক্ত করে হামাসের ভারপ্রাপ্ত প্রধান বলেন, যুদ্ধের অবসান না হলে কোনো বন্দি-বিনিময় সম্ভব নয়। তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে হামাস কেন বন্দিদের ফেরত দেবে। কোনো সুস্থ বা অসুস্থ মানুষ কি যুদ্ধের সময় নিজের তুরুপের তাস হারাতে চাইবে?  হাইয়া কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং এই চুক্তি ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করেন।

তিনি আরও বলেন, কিছু দেশ এবং মধ্যস্ততাকারীদের সঙ্গে যোগাযোগ চলছে চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে দখলদার পক্ষের পক্ষ থেকে আগ্রাসন বন্ধ করার প্রকৃত ইচ্ছা থাকা দরকার। হামাসের এই নেতা বলেন, বাস্তবতা প্রমাণ করে যে নেতানিয়াহু চুক্তি বাধাগ্রস্ত করছেন।

মঙ্গলবার গাজা সফরকালে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর হামাস গাজার শাসন করতে পারবে না। ইসরাইল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরাইল এখনো গাজার দখলে থাকা ১০১ বন্দিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি বন্দি ফেরত দেওয়ার জন্য ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *