মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

টিএসসিতে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ দিতে আসছেন অনেকে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
টিএসসিতে স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ দিতে আসছেন অনেকে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজও টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি। সকাল থেকে বৃষ্টি হলেও এখন স্বতঃস্ফূর্তভাবেই ত্রাণ দিতে আসছেন অনেকে। তবে ইতোমধ্যে টিএসসিতে ত্রাণ মজুদ রাখার স্থান সংকুলান না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ানে ত্রাণ নেওয়া হচ্ছে।

রোববার (২৫ আগস্ট) সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে দেখা যায়, নগরীর নানা স্থান থেকে অনেকেই সাহায্য করতে আসছেন। সকালে বৃষ্টির ফলে কিছুটা ভোগান্তি হলেও তা উপেক্ষা করে এসেছেন অনেকেই। তবে টিএসসিতে আপাতত আর ত্রাণ নেওয়া হচ্ছে না, শুধু নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে। স্বেচ্ছাসেবকরা কিছু সময় পর পর মাইকে বলছেন, ত্রাণ সাহায্য জিমনেসিয়াম ও ডাকসু ভবনে নেওয়া হচ্ছে।

ফলে যারা নগদ অর্থ সাহায্য করতে চাইছেন তারা সহজেই টিএসসিতে নির্ধারিত বুথে টাকা দিতে পারছেন। কথা হয় অর্থ সাহায্য দিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাসনিম ফারিয়ার সাথে। তিনি বলেন, বন্যার্ত মানুষরা আজ দুঃসময় পার করছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।

ছোট দুই শিশুকে নিয়ে সাহায্য করতে এসেছেন গৃহিণী আফরোজা। তিনি বলেন, বন্যার্ত মানুষের কষ্ট দেখার পর মনে হলো তাদের পাশে দাঁড়ানো উচিত। তাই এখানে এসেছি। বাচ্চাদেরকে বললাম, তোমরাও নিজ হাতে সাহায্য করবে, ওরা আনন্দের সাথেই তা করেছে।

এদিকে টিএসসির ভেতরে গেলে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা ত্রাণসামগ্রী গোছানোর পাশাপাশি তা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করছেন। বৃষ্টির হাত থেকে ত্রাণসামগ্রী রক্ষার জন্য তা ঢেকে দেওয়া হয়েছে। এক স্বেচ্ছাসেবক বলেন, প্রতিটি ত্রাণ প্রস্তুত করে আমরা ট্রাকে করে তা পাঠিয়ে দিচ্ছি। এছাড়া জিমনেসিয়ামেও এখন অনেক ত্রাণ আসছে। আমরা ধীরেধীরে সব ত্রাণই পৌঁছে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *