রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

‘পাঁচ টাকা কমে ধুন্দল বিক্রি’, চাচাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
‘পাঁচ টাকা কমে ধুন্দল বিক্রি’, চাচাকে হত্যা

রাজধানীর উত্তরখানে পাঁচ টাকা কমে সবজি বিক্রি করায় ভাতিজার মারধরে নিহত হয়েছেন নান্না মিয়া (৪৫) নামের একজন সবজি বিক্রেতা। এ ঘটনায় মামলা হলেও তিন দিনেও গ্রেপ্তার হয়নি ভাতিজা নুর ইসলাম (৪২)।

উত্তরখানের কাঁচকুড়া বাজারে গত বুধবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই তাঁর ছোট ভাই মো. জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

নিহত ওই সবজি বিক্রেতা গাজীপুরের কালীগঞ্জের বরকাউ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। চার ভাই ও চার বোনের মধ্যে নান্না মিয়া ছিলেন পঞ্চম। পলাতক ওই ঘাতকও একই এলাকার হোসেন মিয়ার ছেলে নুর ইসলাম।

কাঁচকুড়া বাজারের সবজি বিক্রেতা ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে শুক্রবার (২১ জুন) এসব তথ্য জানতে পারে। তারা জানায়, ওই দিন (বুধবার) সকালে প্রতিদিনের মতো নান্না মিয়া ও তার ভাতিজা নুর ইসলাম সবজি নিয়ে কাঁচকুড়া বাজারে বিক্রি করতে আসেন। তাঁরা আগের মতো পাশাপাশি জায়গায় সবজি বিক্রি করছিলেন। কিন্তু বেলা দেড়টার দিকে তারা হঠাৎ করেই বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নুর ইসলাম তাঁর চাচাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারলে নান্না মিয়া রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান। প্রথমে তাঁকে বাজারের একটি ফার্মেসিতে নেওয়া হয়। তারপর তাঁকে উত্তরখানের মৈনারটেক এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জের বরকাউ এলাকার সবজি বিক্রেতারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক নান্না মিয়াকে মৃত ঘোষণার পর থেকেই নুর ইসলাম কাঁচকুড়া বাজার থেকে পালিয়ে যান। ওই ঘটনার পর থেকে তিনি নিজ বাড়িতেও যাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *