বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ী নদীর বাঁধে ভাঙন: জুড়ীতে ভাঙনকবলিত স্থান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি

মো: জাকির হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থান ভেঙে পড়েছে। বৃষ্টি থামলেও এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ দিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বন্যাকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।

জুড়ীতে ভাঙনকবলিত স্থান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি

এলাকাবাসী বলেন, কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার জায়ফরনগর, পশ্চিম জুড়ী, সাগরনাল, পূর্ব জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। গত বুধবার (১৯ জুন) রাতে পাহাড়ি ঢলে জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর এলাকায় জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ ফুট জায়গা ভেঙে যায়। এ ছাড়া সাগরনাল ইউনিয়নের কাশিনগর ও বরইতলি গ্রামে বাঁধের আরও দুটি স্থানে ভেঙে পড়ে। জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকা তিন-চার ফুট পানিতে তলিয়ে রয়েছে। জুড়ী-বড়লেখা সড়কের বাছিরপুর এলাকায়ও একই অবস্থা। ঝুঁকি নিয়ে দুটি সড়কে বিভিন্ন ধরনের যান চলাচল করছে।

সরেজমিনে আজ বৃহস্পতিবার বিকেলের দিকে দেখা যায়, গৌরীপুরের ভাঙনকবলিত স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। এতে গৌরীপুর, আঞ্জুরিকোনা, নামা মনতৈল ও ভবানীপুর এলাকা প্লাবিত হয়ে গেছে।

বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হাসান ভাঙনকবলিত স্থান পরিদর্শনে যান।

এ সময় উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে ভাঙনের কথা জানানো হয়েছে। তিনি এসব স্থান পরিদর্শন করবেন। পানি কমে গেলে জরুরিভিত্তিতে এসব স্থান মেরামত করতে হবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, আজ সকাল থেকে বৃষ্টি হয়নি। এরপরও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যায় ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো মানুষের বাড়িঘর, সড়ক থেকে পানি নামেনি। তিনি এলাকার প্রবাসী ও বিত্তবান মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ঊর্মি বিনতে সালাম দুপুরের দিকে জায়ফরনগর ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন। পরে জুড়ী সরকারি উচ্চবিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষের মধ্যে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও লুসিকান্ত হাজং বলেন, এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে ত্রাণ হিসেবে ৬০ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা পাওয়া গেছে। আজ শুক্রবার (২১জুন) থেকে চাল বিতরণ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *