বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভেসে উঠল মরা মাছ: গাজীপুরে খামারে বিষ প্রয়োগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
গাজীপুরে খামারে বিষ প্রয়োগ, ভেসে উঠল মরা মাছ
গাজীপুরে খামারে বিষ প্রয়োগ, ভেসে উঠল মরা মাছ

গাজীপুরের কালিয়াকৈরে ৮২ বিঘা জমির মাছের খামারে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে।

গাজীপুরে খামারে বিষ প্রয়োগ, ভেসে উঠল মরা মাছ

গাজীপুরে খামারে বিষ প্রয়োগ, ভেসে উঠল মরা মাছ

আজ বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের মদনখালি গ্রামের নদীয়ার বিল মৎস্য খামারে মরা মাছ মরে ভেসে উঠে।

খামার মালিক নুরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বোয়ালী ইউনিয়ন পরিষদের মদনখালী গ্রামের সাবেক সদস্য মো. বাদল মিয়া এবং তার সহযোগী একই এলাকার কুব্বত আলী ও ইমরান হোসেনের নেতৃত্বে ২০-৩০ জন ওই খামারে হামলা চালান। এ সময় তারা খামারের পাশের গুদাম ঘর ভাংচুর করেন এবং ৮২ বিঘা আয়তনের খামারে বিষ প্রয়োগ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম মিডিয়া বাজকে জানিয়েছেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য বাদল মিডিয়া বাজকে বলেন, ‘আমি খামারে বিষ প্রয়োগ করিনি। এই খামারে এক সময় আমার অংশীদারত্ব ছিল। আমি নুরুল ইসলামের কাছে টাকা পাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *