বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শেরপুরে বাস চাপায় নিহত ১

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আসমা বেগম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আসমা গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সোনার মদিনা নামের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ঠ করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবুও স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যায়। কাজ শেষ করে ঘণ্টা খানেক পরে সে তার স্বামীর গ্রামের বাড়ির উদ্দেশে সিএনজিযোগে রওনা করেন। রওনা করার ঘণ্টা খানেক পরে অজ্ঞাত এক মোবাইল ফোনে জানানো হয় আনোয়ার হোসেন বাবুর স্ত্রী আসমা বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ নকলা থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় যান।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম মিডিয়া বাজকে জানান, চালক ঘাতক বাসটি নিয়ে কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন-কাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *