রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পার্কের লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে ঘুরতে এসে লেকের পানিতে ডুবে ইসরাফিল (১৬) নামে স্থানীয় এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ জুন) ঈদের দিন দুপুরে পার্কে বেড়াতে এসে লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়। ইসরাফিল মানিকছড়ি উপজেলার গুচ্ছগ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় কাশিমুল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, ইসরাফিলসহ সহপাঠী তিনজন পার্কের লেকে কায়াকিং নিয়ে ঘুরতে নামে। একপর্যায়ে কায়াকিং (বোট) ভিড়িয়ে লেকের পারে নামে ইসরাফিল। এরপর লাফ দিয়ে বোটে ওঠার সময় বোটটি উল্টে যায়। এতে ইসরাফিল সাঁতার না জানায় পানিতে ঢুবে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পানির তলদেশ থেকে উঠিয়ে মানিকছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দিন বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে তলিয়ে যাওয়া শিশুটিকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *