মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জাতীয় ঈদগাহ ময়দানে থাকবে পুলিশের পাঁচ স্তরের নিরাপত্তাবলয়: ডিএমপি কমিশনার

Reporter Name
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
জাতীয় ঈদগাহ ময়দানে থাকবে পুলিশের পাঁচ স্তরের নিরাপত্তাবলয়: ডিএমপি কমিশনার
জাতীয় ঈদগাহ ময়দানে থাকবে পুলিশের পাঁচ স্তরের নিরাপত্তাবলয়: ডিএমপি কমিশনার

জাতীয় ঈদগাহ ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আজ রোববার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেছেন, ‘জাতীয় ঈদগাহ ময়দানে নামাজের জামাতসহ ঢাকা মহানগরের সব ঈদের জামাতের জন্য নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।’

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, ‘জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তার জন্য আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ, প্যাট্রোলিং পুলিশ, চেকপোস্ট, ড্রোন প্যাট্রোলিং, সাইবার প্যাট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এটি ছাড়া আমাদের সহায়তায় র‌্যাবের সদস্যরা থাকবেন। বিভিন্ন জায়গায় র‌্যাবের প্যাট্রোল থাকবে। আমরা আশা করি, আগামীকাল ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’

পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, কূটনৈতিক দলের সদস্যরা এবং বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলাদা পাঁচটি নামাজ আদায় করা হবে। যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে এই জামাতও বায়তুল মোকাররমে স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নগরবাসীকে নিয়ম মেনে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঢাকা মহানগরে ২৫ লাখের বেশি পশু কোরবানি দেওয়া হবে। এ জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে, সেই নিয়ম যেন নগরবাসী মেনে চলে। চামড়া যাতে পাচার না হতে পারে সে ব্যাপারে সিটি করপোরেশন ও পুলিশ সদস্যরা যৌথভাবে কাজ করবেন। কোনো দালাল ফড়িয়া চক্র যাতে কোনো অব্যবস্থাপনা সৃষ্টি না করতে পারে, সে জন্য পুলিশ ব্যবস্থা নেবে। যেকোনো লোক সমস্যার সম্মুখীন হলে যেন পুলিশকে জানানো হয়।

বেপরোয়া গাড়ি না চালানোর আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ ও ঈদ-পরবর্তী সময় ফাঁকা রাস্তা পেয়ে উঠতি বয়সের যুবক ও কিশোর বন্ধুরা মোটরসাইকেল ও কার রেসিংয়ে মেতে ওঠে। তারা যেন এই মরণ খেলায় মেতে ওঠে। যারা নিয়ম অমান্য করবে, তাদের বিরুদ্ধে এবার পুলিশ ব্যবস্থা নেবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *