বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এমপিদের আধিপত্যে বিভেদ বাড়ছে আওয়ামী লীগের তৃণমূলে

নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
এমপিদের আধিপত্যে বিভেদ বাড়ছে আওয়ামী লীগের তৃণমূলে
এমপিদের আধিপত্যে বিভেদ বাড়ছে আওয়ামী লীগের তৃণমূলে

সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের মন্ত্রী-সংসদ সদস্যদের অনেকের এলাকায় নিয়ন্ত্রণ আরও পোক্ত হলো। নির্বাচিত চেয়ারম্যানদের ৭০ শতাংশের বেশি মন্ত্রী-সংসদ সদস্যদের স্বজন কিংবা ঘনিষ্ঠ, যা নির্বাচনী এলাকায় মন্ত্রী-সংসদ সদস্যদের আধিপত্য বিস্তারে সহায়ক হবে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকেরা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, অধিকাংশ সংসদীয় আসন একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত। মন্ত্রী-সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান জোটবদ্ধ থাকলে তৃণমূলের অন্য নেতা-কর্মীরা গুরুত্ব পাবেন না। উন্নয়নমূলক কাজেও তাঁদের হস্তক্ষেপ বাড়বে। এমনিতে দলে বিভাজন-বিভক্তির কারণে সংঘাত লেগেই আছে। এখন ‘এমপি-বনাম তৃণমূল’ বিভেদ বাড়তে পারে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে এবার সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক হাজার। তাঁদের প্রায় সবাই আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী। নিজ দলের একে অপরকে প্রতিপক্ষ বানিয়ে নেতা-কর্মীরা সংঘাতে জড়ান।

আওয়ামী লীগের কেন্দ্র থেকে নিষেধ সত্ত্বেও সন্তান-স্বজনদের ভোটে রাখেন মন্ত্রী-সংসদ সদস্যরা। অধিকাংশ ক্ষেত্রে স্বজনদের জয়ী করতে ভূমিকা রেখেছেন সংসদ সদস্যরা। এটা দলের নেতৃত্বের প্রতি একধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শামিল বলে মনে করছেন কেন্দ্রীয় কোনো কোনো নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *