রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মৌলভীবাজার পৌর ঈদগাহ পরিদর্শনে এসপি-ডিসি

মো: জাকির হোসেন
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পৌর ঈদগাহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাগণ। 

রবিবার বিকেলে পৌর ঈদগাহের প্রস্তুতি কাজ দেখতে যান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এবং পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

এসময় তারা ঈদগাহ কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সাথে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ‘মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের নিয়মিত টিমের পাশাপাশি ঈদের দিন ভোর থেকে ঈদগাহ এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঈদগাহের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *