শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মেডিকেল করানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রাজধানীর শেওড়াপাড়ায় “ট্রিপল জিরো” মেডিকেল সেন্টার নাম কেন্দ্র করে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। বিদেশে চাকরির সুযোগ ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

রাজধানীর শেওড়াপাড়ায় “ট্রিপল জিরো” মেডিকেল সেন্টার নাম কেন্দ্র করে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। বিদেশে চাকরির সুযোগ ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, “ট্রিপল জিরো” নামের ওই মেডিকেল এজেন্সি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরির সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ‘মেডিকেল ফি’ হিসেবে ৮৫০০ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত নেয় প্রতিষ্ঠানটি।

কিন্তু টাকা নেওয়ার পর মেডিকেল করানোর নির্ধারিত তারিখে গেলে দেখা যায়, অফিস বন্ধ বা সংশ্লিষ্ট কর্মকর্তারা ফোন রিসিভ করছেন না। অনেকেই বুঝতে পারেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগী স্বপন শেখ জানান, “তারা বলেছিল মেডিকেল শেষে রিপোর্ট দেওয়া হবে। কিন্তু রিপোর্ট না দিয়ে আরো ১০ হাজার টাকা চাচ্ছে ।”

এ বিষয়ে মিরপুর থানার ওসি বলেন, “এ ধরনের একটি প্রতারণা চক্রের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মেডিকেল এজেন্সির মালিক বর্তমানে পলাতক। পুলিশের ধারণা, তারা একাধিক নামে একই ধরনের প্রতারণা চালিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *