রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মাদকাসক্ত ও বিক্রেতাদের গ্রেফতারে প্রশাসনের ভুমিকা রহস্যজনক

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

মাদকের ভয়াল তান্ডবে অসহায় সাধারন মানুষ। মাদক বিক্রেতা ও মাদকসেবীরা দলবদ্ধভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। মাদকাসক্তরা জমিজমা দখল, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপে জরিয়ে পরছে।

বিশেষ করে কিশোরগ্যাং এখন সমাজের একটি আতংক। কিশোরগ্যাংরা মাদকাসক্ত হওয়ায় সন্ত্রাসের ভয়াবহতা আরো বেড়ে গেছে। চুরি, ছিনতাই, ডাকাতি রহস্যজনক হারে বৃদ্ধি পেয়েছে। আইনশৃংখলা বাহিনীকে বৃদ্ধাংগলী দেখিয়ে সন্ত্রাসী, চাদাবাজদের রমরমা বানিজ্য চলছে।

সরেজমিনে অনুসন্ধানে গনমাধ্যম কর্মী জানতে পারেন, গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিন খোলাবাড়ী মাষ্টারপাড়া গ্রামের জুয়েল রানা এক মাদকাসক্ত, সন্ত্রাসী কার্যক্রম ছারাও মাদক বিক্রয়কারী ও মাদকসেবীদের সাথে দলবদ্ধ হয়ে তার দুই ভাই আনসার সদস্য জিল্লু ও জিয়াউর এর অবৈধ আয়ে রাজধানী ঢাকার গুলিস্তানের আলী, মতিঝিল দৈনিক বাংলার মোড়ের লালন সহ যাত্রাবাড়ী এলাকায় গাজা ও ইয়াবা পাইকারী যোগান দিয়ে আসছে মর্মে অভিযোগ রয়েছে। এছারাও গাইবান্ধায় মাদক কারবারীদের নিয়ে একটি বিশাল চক্র গড়ে তুলেছে। যে চক্রটি মানুষ হত্যার চুক্তি, মাদক ব্যাবসা, ভুমি দস্যুতা, চাদাবাজী, অবৈধ বালু উত্তোলন ও আধিপত্য রক্ষার জন্য ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। চক্রটি বিভিন্ন এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। অন্যের জমিজমা ভোগদখল সহ রাজনৈতিক পরিচয় দিয়ে ব্যাপক মানহানিকর ও সন্ত্রাসী আগ্রাসন চালাচ্ছেন মাদকাসক্ত জুয়েল রানার ইন্ধনে। জুয়েল রানার দুই ভাই আনসার সদস্য হওয়ার সুবাধে জুয়েল রানা প্রকাশ্যে হত্যা, বাড়ি ঘড় জ্বালাও পোরাও, জমি দখল সহ একটি শিক্ষা ও সাংবাদিক পরিবারের ব্যাপক মানসম্মান ক্ষুন্ন ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যা সোস্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে।

উক্ত গ্রামের আশপাশে মাদকের জমজমাট হাট বসেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও পাইকারী দিচ্ছে এই চক্রটি।

 

মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক শাহনাজশাহের সাথে ও গাইবান্ধা সদরের অফিসার ইনচার্জের নিকট উক্ত এলাকার মাদক কর্মকান্ডের ঘটনাবলী তাদের সরকারী হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল সাংবাদিক। এমনকি মাদক বিক্রেতাদের বিরুদ্ধেও একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছিল। একাধিকবার অভিযান হলেও তেমন সাজা হচ্ছেনা মাদক কারবারীদের, মাদক কারবারীরা এখন প্রকাশ্যে মানুষ হত্যা, বাড়িঘড় দখল, চাদা, অস্ত্রের ভয়ে জিম্মি ও সুসংগঠিত চক্র দ্বারা অপরাধ কান্ড চলমান রেখেছে।

সচেতন মহল দাবী করেন দেশের রাজনৈতিক আমুল পরিবর্তন হলেও সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনী ও বিভিন্ন প্রশাসনিক সংস্হাগুলো কেন জরুরী পদক্ষেপ নিচ্ছেন না। তারা আরো বলেন সন্ত্রাসীদের কোন দল নেই, এরা রাজনৈতিক তকমা লাগিয়ে দলের দুর্নাম বয়ে আনছেন এমনকি দলকে প্রশ্নবিদ্ধ করাচ্ছেন।

অভিযোগ রয়েছে জুয়েল রানা সুসংগঠিত মাদকাসক্তদের নিয়ে একটি চক্র গড়ে তুলে সমাজের সম্মান হানীর পায়তারায় লিপ্ত রয়েছে তার দুই ভাই আনসার সদস্যের সহযোগিতায়। তাদের অবৈধ টাকার গরমে আর ক্ষমতার অপব্যাবহারে আশপাশে মাষ্টার, ব্যাবসায়ী, সাংবাদিক ও সাধারন জনগন এখন আতংকে থাকেন।

আনসার সদস্যের মাদক কারবারে অর্থ যোগান ও অবৈধ অর্থের উৎস ও প্রতিকার জানতে চাইলে আনসারের মহাপরিচালক বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহন করবেন।

অধিক কুচক্রী ও অঢেল ক্ষমতা ব্যবহারকারীদের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক

মো: মিজানুর রহমান মিলন।

সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *