বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গুম-দুর্নীতির জবাব দিতেই এনসিপি’র উত্থান : তাসনিম জারা

চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

 

‘বিগত সরকারের গুম, খুন, দুর্নীতি ও অনিয়মের জবাব দিতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জন্ম নিয়েছে’—চন্দনাইশে এক পথসভায় এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
গতকাল বিকেল চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদর এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রাষ্ট্র জনগণের জন্য কাজ করবে। দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন, সচিবালয়—সবই হবে জনগণের সেবায় নিয়োজিত। আমাদের এ দীর্ঘ পথচলায় বাধা আসবে, কিন্তু জনগণ পাশে থাকলে সংগ্রাম চালিয়ে যাওয়া সম্ভব।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছি। এখন আর ইউএনও-ওসি দিয়ে রাতের ভোট হবে না। এ বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এবং ইসলাম চর্চা কারীদের নিরাপদ রাষ্ট্র।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলীসহ শতাধিক নেতাকর্মী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *