রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বর্ষা আতঙ্কে বাঁশখালীর খানখানবাদের উপকূলীয় বাসীরা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

আসছে বর্ষা আতঙ্কে বাঁশখালীর খানখানবাদের উপকূলীয় বাসীরা উপজেলার খানখানাবাদ পয়েন্টে অবস্থিত সমুদ্র সৈকতের বেড়ীবাঁধের বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সুত্র জানা যায়, গত বছর বেড়িবাঁধ রক্ষায় একটি প্রকল্প কাজ সম্পন্ন হয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতার কারণে এই গুরুত্বপূর্ণ মেরামতের প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।

অতি দ্রুত এই সমস্যার সমাধান না করা গেলে, আগামী বর্ষা মৌসুমে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ে পশ্চিম বাঁশখালী ফের সাগরের লোনা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাবাদ পয়েন্টের বেড়ীবাঁধের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল এবং ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বাঁধের দুর্বল অংশগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা আবদুল জলিল জানান, সামান্য জোয়ারের পানিতেও এখন বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। বর্ষা মৌসুমের পূর্বে এই দুর্বলতা মেরামত করা না হলে, বড় ধরনের দুর্যোগে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় জনজীবনের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

নাম প্রকাশের অনিচ্ছুক এক এক ইউপি সদস্য বলেন, পশ্চিম বাঁশখালীর কৃষি ও মৎস্য সম্পদের ওপর এই বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোনা পানির অনুপ্রবেশে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এবং মাছ চাষের পুকুরগুলো নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে এলাকার অর্থনীতিতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়বে এবং বহু মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।

খানখানাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল আলম বলেন জরুরি ভিত্তিতে খানখানাবাদ পয়েন্টের বেড়ীবাঁধ মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশাসনিক জটিলতা কাটিয়ে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং মেরামত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় কর্মকর্তা অনুপম পাল জানান, খানখাবাদ এলাকায় গত বছর বেড়িবাঁধের ভাংগন রক্ষায় বালুর বস্তার ডেনপেন করা হয়েছিল। বর্ষার আগে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো তালিকা করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *