সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মাধবপুরে সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
মাধবপুরে সাবেক প্রধান শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মনতলা বাজারের হরিশচন্দ্র দেব (সাবেক প্রধান শিক্ষক) কে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। তিনি তালিবপুর আহছানি উচ্চ বিদ্যালয় এবং বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

মামলার বিবরণে জানা যায় ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মাধবপুর থানায় দায়ের হওয়া মামলা (৩০/২০২৪) জি আর মামলা ৩৫১/২০২৪ অনুযায়ী হামলা ভাঙচুরের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয় তাকে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ৩০/২৪ মামলা মূলে হরিশ্চন্দ্র দেব কে গ্রেপ্তার করা হয়। অদ্য দুপুর ২ টায় মাধবপুর থানা থেকে চালান করে কোর্টে প্রেরণ করা হয়।

প্রধান শিক্ষকের বড় মেয়ে ডাক্তার শিবানী দেব বলেন,আমার বাবা একজন বয়স্ক মানুষ।তার বয়স ৭২। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আমরা নিয়মিত তাকে ডাক্তার দেখাচ্ছি।তিনি একজন সজ্জন মানুষ। উপজেলায় তার যথেষ্ট সুনাম ও পরিচিতি রয়েছে। প্রতিহিংসামূলক ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তিন বোনই ডাক্তার। আমাদের কোন ভাই নাই। আমি আশা করছি বর্তমান সরকারের নিকট ন্যায়বিচার পাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *