রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

রাজধানীর বিভিন্ন এলাকা হতে আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ও অষ্ট্রেলিয়া হতে আগত কুশ উদ্ধার

রাজিবুল হক রনি, ঢাকা থেকে
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
রাজধানীর বিভিন্ন এলাকা হতে আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ও অষ্ট্রেলিয়া হতে আগত কুশ উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর গোপন সংবাদের ভিত্তিতে ২৫/০৮/২০২৫ ইং তারিখ উপপরিচালক জনাব শামীম আহম্মেদ এর নেতৃত্বে একটি টিম আদাবর থানাধীন, বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে মোঃ খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬)‘কে ৪০০০(চার হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ঘটনাস্থল থেকে আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে মোঃ তোফায়েল হোসেন শান্ত ভাড়াকৃত বাসা: আদাবর থানাধীন শেখেরটেকের একটি বাসা থেকে একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার দখল থেকে ভয়ংকর মাদক মিথাইল এ্যামফিটামিন (আইস) ০১(এক) কেজি ৬০০ গ্রাম উদ্ধার করা হয়। উক্ত মাদক ও মাদক ব্যবসার মূল মালিক মোঃ সৌরভ ইসলাম শান্ত ওরফে তোফায়েল হোসেন শান্ত (পলাতক), ইয়াছমিন আক্তার আঁখি (পলাতক)

পলাতক আসামীগণ –সহ গ্রেফতারকৃত মিলন মোল্লা এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি নিয়মিত মামলা রুজ করা হয়েছে। পলাতক আসামী মোঃ সৌরভ ইসলাম শান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি তালিকাভুক্ত গডফাদার। তার নামে বিভিন্ন থানায় মাদক ও অন্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

২৫/০৮/২৫ খ্রিস্টাব্দে অপর একটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোঃ মেহেদী হাসান নেতৃত্বে পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবন বৈদেশিক ডাক থেকে টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ ২৮০ (দুইশত আশি) গ্রাম উদ্ধার পূর্বক মো: শহিদুল ইসলাম(৪৫)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম (৪৫) কে জিজ্ঞাসাবাদের ভিত্তি শুকুর মোহাম্মদ রিপন (৫০) ‘কে গ্রেফতার করা হয়।

অদ্য ২৬/০৮/২০২৫ খ্রি: তারিখ ভোর ৫:৩০ ঘটিকায় বাংলাদেশ কাস্টম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গায়ান রিপাবলিকের নাগরিক Karen PETULA নামীয় একজন নারীকে ৮ কেজি ৬০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *