রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পাবনায় গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজিবুল হক রনি, পাবনা থেকে ফিরে
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

জেলা গোয়েন্দা শাখা, পাবনা সর্বদা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়  “মাদক নয়, জীবন হোক আলোর পথে” এই স্লোগান সামনে রেখে পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা! মাদক ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গত ২২/০৮/২০২৫ খ্রিঃ রাত ২৩:৫০ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) অসিত কুমার বসাক এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পাবনা সদর থানাধীন দোগাছী ইউপির বুইনাপাড়া, মোঃ রনির মালিকানাধীন সালমান ভলকানাইজিং দোকানের সামনে পাবনা-ঢাকা গামী পাকা সড়ক এর উপর অভিযানকালে একটি হলুদ-নীল রঙের ৬ চাকা বিশিষ্ট JAC ট্রাক তল্লাশি করে। ট্রাকের বডির নিচে ও চেসিসের উপর বিশেষ কায়দায় তৈরী চারটি গোপন স্থানে রাখা ১২ (বারো) কেজি গাঁজা এবং অপর এক আসামীর হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের পাইপের ভিতর রাখা ০৬ (ছয়) কেজি গাঁজা।সর্বমোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করেন দায়িত্ববান গোয়েন্দা বিভাগের অফিসার গণ।

এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় তারা হলেন মোঃ রতন মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং- দেওডোবা নেকারপাড়া, থানা- রংপুর, জেলা- রংপুর। দ্বিতীয় জন মোঃ আব্দুর রহমান (৩৬), পিতা- মোঃ কালু বিশ্বাস, মাতা- মোছাঃ জোসনা বেগম, সাং- সাধুপাড়া জুটপট্টি, থানা- পাবনা সদর, জেলা- পাবনা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *