রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গাইবান্ধায় সাংবাদিক আতিক বাবুর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
গাইবান্ধায় সাংবাদিক আতিক বাবুর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ

গাইবান্ধার এক ব্যবসায়ীর কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় সাংবাদিক আতিকুর রহমান আতিক বাবুর বিরুদ্ধে। সেনা ক্যাম্প, গাইবান্ধায় জমা দেওয়া লিখিত অভিযোগে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম (৪৮) দাবি করেছেন, আতিক বাবুসহ আরও তিনজনের যোগসাজশে তাকে প্রতারণার শিকার হতে হয়েছে।

অভিযোগে বলা হয়, প্রথম তিন আসামি হোসাইন মোঃ জিম, নাজমুন্নাহার বীখি ও তৌহিদুল ইসলাম এলজিইডি অধিদপ্তরে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ কথা বিশ্বাস করে জাহিদুল ইসলাম ধাপে ধাপে ১৫ লাখ টাকা দেন, যার মধ্যে ১১ লাখ ৫০ হাজার টাকা তারা বিভিন্ন সময়ে গ্রহণ করেন।

চাকরি দিতে ব্যর্থ হওয়ার পর কিছু অর্থ ফেরত দিলেও অবশিষ্ট ৩ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিতে টালবাহানা শুরু হয়। পরে জাহিদুল ইসলাম সাংবাদিক আতিক বাবুর শরণাপন্ন হলে তিনি প্রথমে ৫০ হাজার টাকা ফেরত দেন এবং অবশিষ্ট টাকা আদায়ের আশ্বাস দেন। কিন্তু পরে বিভিন্ন কাগজে স্বাক্ষর নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা না দেওয়ার ঘোষণা দেন। জাহিদুল ইসলামের দাবি, আতিক বাবুসহ চারজন পরস্পর যোগসাজশে তার সরলতার সুযোগ নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাত করেছে। এ বিষয়ে সেনা ক্যাম্পের কাছে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *