বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গাইবান্ধায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির অংশ হিসেবে গাইবান্ধায় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। সোমবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে জানানো হয়েছে, দেশের প্রায় ৮ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৪ লক্ষাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো—উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০ শতাংশে উন্নীত করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম যুগোপযোগীভাবে ইংরেজি ভার্সনে আধুনিকায়ন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটসহ টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ।

এছাড়া প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, প্রকৌশল ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার দাবি উত্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আইডিইবি’র গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী জানে আলম সোহেল, সহ-সভাপতি এফ.এম শহীদুল্লাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক খালেকুজ্জামান জুয়েল, আইসিটি বিষয়ক সম্পাদক সোহেল রানা।

সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক প্রকৌশলী সোহরাওয়ার্দী মন্ডল, সদস্য সচিব প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, রুহুল আমিন, রোকন-উদ-দৌলা রোকনসহ জেলা নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *