বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ীতে মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা হেলাল 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

হাকালুকি হাওরে অবৈধভাবে বেড় জাল দিয়ে মাছ ধরার সুযোগ করে দিতে ‘প্রশাসনকে ম্যানেজ’ করার নামে মৎস্যজীবীদের কাছ থেকে ২ লক্ষ ৮২ হাজার টাকা চাঁদা নেয়ার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক জুড়ী থানায় মিথ্যা মামলা দায়ের এবং এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মোঃ হেলাল মিয়া।

এবিষয়ে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের মো: নানো মিয়ার ছেলে স্থানীয় ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা মোঃ হেলাল মিয়ার লিখিত প্রতিবাদে তিনি বলেন, এশিয়া মহাদেশের বৃহত্তম মিঠা পানির হাওর এবং দেশের বৃহৎ হাওর “হাকালুকি” হাওর। এই হাওরের মৎস্য ভান্ডারকে কেন্দ্র করে হাওরের বিভিন্ন পয়েন্টে বেড় জাল দিয়ে মাছ ধরার জন্য প্রশাসনকে ম্যানেজ করতে মৎস্যজীবীদের কাছ থেকে স্থানীয় সিন্ডিকেট দল বছরের পর বছর টাকা উত্তোলন করে আসছেন যা হাওর পাড়ের মানুষ সাক্ষী রয়েছেন।

আমরা স্থানীয় সচেতন মহল সব সময় এই সিস্টেম কিংবা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আমার পার্শ্ববর্তী এলাকা খালের মুখ বাজারে স্থানীয় মৎস্য ব্যবসায়ী খান জামাল ও নাসির উদ্দিনের নেতৃত্বে দীর্ঘ ১০/১৫ বছর থেকে একটি সিন্ডিকেট এই অঞ্চলের মৎস্যজীবীদের কাছ থেকে প্রশাসনের নামে টাকা উত্তোলন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সময়ে মৎস্যজীবীদের কাছ থেকে খান জামাল ও নাসির উদ্দিন সিন্ডিকেট জুড়ীর ইউএনও এবং মৎস্য কর্মকর্তার নামে প্রায় ২/৩ লাখ টাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপজেলা মৎস্য কর্মকর্তা সহ স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বৈঠকে শুধুমাত্র খান জামাল ও নাসির উদ্দিন সিন্ডিকেটের নাম আসে। তখন স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম ২ দিনের ভিতরে বিষয়টির সমাধান দিবেন বলে বৈঠকের সমাপ্তি করেন। এই রাতেই আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পূর্ণ কাল্পনিক একটি নাটক সাজিয়ে এ বিষয়টিতে আমাকে ফাঁসানোর চেষ্টা করেন। কারন আগামী ১৭ আগস্ট জুড়ী উপজেলা বিএনপির নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল।

খান জামাল ও নাসির উদ্দিন সিন্ডিকেটের চাঁদাবাজির বিরুদ্ধে আমি সব সময় সোচ্চার ছিলাম আর বর্তমানে তারা আমার রাজনৈতিক প্রতিপক্ষের একনিষ্ঠ কর্মী। যার ফলে খুব সহজেই আমার প্রতিপক্ষ বন্ধুগণ একটি গল্প সাজিয়ে আমার উপর চাঁদাবাজির তকমা লাগিয়ে দেন। আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার দহরম-মহরম সম্পর্ক থাকায় একদিন যেতে না যেতেই জুড়ী থানায় আমার নামে মিথ্যা মামলা দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান।

পাশাপাশি জুড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার আমার প্রিয় সাংবাদিক ভাইদের এসব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত গল্প কাহিনী দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করান। তাছাড়া খান জামাল ও নাসির উদ্দিন সিন্ডিকেটের কয়েকজন সদস্য দিয়ে খালের মুখ বাজারে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করান। আমি এই মিথ্যা মামলা, মিথ্যা সংবাদ প্রকাশ ও মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমি প্রতিহিংসার শিকার। আমি রাজনৈতিক প্রতিপক্ষের জুলুমের শিকার। আমি স্থানীয় সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার। আমি দেশবাসীর কাছে ইনসাফ চাই। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। আমি সাংবাদিক ভাইদের কাছে আমার উপরে যে অন্যায় জুলুম নির্যাতন হয়েছে তার সঠিক তদন্ত চাই। আজ আমি জনতার আদালতে আমার বিচারটুকু দিলাম। আমি এসব অন্যায় কর্মকাণ্ডের সাথে কখনোই যুক্ত নই।

বিনিত: মোঃ হেলাল মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *