রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কোটি টাকার মুক্তিপনেও প্রান ঝুকিতে

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

রংপুরের ব্যবসায়ী পালন কুমার দাশ ভয়ঙ্কর প্রতারক সিন্ডিকেটের পরিকল্পিত জাল ফাঁদে পড়ে হয়েছেন নিঃস্ব। কোটি টাকার মুক্তিপণ দেওয়ার পরও জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটছে তার। অভিযোগ উঠেছে, অভিনব কৌশলে এই চক্র অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

 

ভুক্তভোগীর অভিযোগ ও মামলার নথি অনুযায়ী, প্রতারক চক্রটি তাকে জিম্মি করে কোটি টাকারও বেশি অর্থ, ব্যাংকের চেক, খালি স্ট্যাম্প, পাসপোর্টসহ মূল্যবান ডকুমেন্ট জোরপূর্বক ছিনিয়ে নেয়। এমনকি অস্ত্রের ভয় দেখিয়ে নির্যাতনও চালানো হয়।

 

অভিযুক্ত চক্রের সদস্যরা হলেন

১) রুবেল আহমেদ (ওরফে শরীয়তপুরের রুবেল),

২) শাহরিয়ার রহমান সোহান (ভুয়া ডিজিআইএফ ক্যাপ্টেন পরিচয়ধারী),

৩) পঙ্কজ কুমার সরকার (ওরফে অপু সরকার),

৪) খালেদ আহমেদ এবং

অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।

এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে (সিআর নং: ২৪৯৪/২৫ ইং)।

 

ভুক্তভোগীর স্ত্রী রঞ্জিতা দাশ জানান, মেডিকেল কলেজ নির্মাণসহ নানা প্রজেক্টের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রতারকরা। তারা হেলিকপ্টারে এসে এলাকাবাসীকে প্রভাবিত করে মিথ্যা আশ্বাস দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে ভুক্তভোগী ও তার পরিবারকে অপপ্রচারের মাধ্যমে মানসিকভাবে নিঃশেষ করে দেয়।

 

স্থানীয়রা দাবি করেন, পালন একজন সহজ-সরল, সৎ ব্যবসায়ী। তার নিরাপত্তা ও চক্রটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

বর্তমানে পালন কুমার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন । প্রতিনিয়ত হুমকি-ধমকি, সম্মানহানির শিকার হয়ে তারা রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *