রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলেনি: তেলিখালিতে সচিব জলিলকে ঘিরে ‘দুর্নীতির সাম্রাজ্য’ শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সম্প্রতি কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “তেলিখালিতে সচিব জলিলের দুর্নীতির সাম্রাজ্য উন্মোচিত” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অনুসন্ধানে অভিযোগগুলোর অধিকাংশেরই কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, যা সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করার শামিল বলে অভিহিত করেছেন সচেতন মহল।

স্বতন্ত্র কয়েকটি অনুসন্ধানী সূত্র জানায়, সচিব মো. জলিলের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, ঘুষ এবং অবৈধ সম্পদের অভিযোগগুলো অনুমাননির্ভর ও তথ্যবিহীন। বিশেষ করে, ৪-৫ কোটি টাকার ভবন নির্মাণ, পুকুর ও জমির মালিকানা, এবং জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত অর্থ গ্রহণের দাবি তদন্তে গ্রহণযোগ্য প্রমাণে উপনীত হয়নি।

সচিব জলিলের বক্তব্য:

“আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছি। অতীতে কিছু ব্যক্তি-স্বার্থে ক্ষতিগ্রস্ত মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমি যেকোনো পর্যায়ের তদন্তে অংশ নিতে প্রস্তুত।”

চেয়ারম্যানের মতামত:

তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহাউদ্দীন বাদল তালুকদার বলেন, “শাসক নয়, সেবক হওয়াই কাম্য” এই নীতিতে আমি ও আমার পরিষদ কাজ করছি। সচিব আ. জলিল বিগত তিনটি চেয়ারম্যান আমলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অতীতের কিছু জনপ্রতিনিধির স্বেচ্ছাচারিতায় সৃষ্ট দুর্ভোগের সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *