রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শিক্ষাঙ্গন নয়, যেন হরিলুটের আখড়া

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

রংপুর জেলার মিঠাপুকুর থানার ভাংনি আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা যেন আজ আর শিক্ষার আলো ছড়ায় না—পরিণত হয়েছে দুর্নীতি, প্রতারণা আর সন্ত্রাসের অভয়ারণ্যে। এই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ জাকারিয়ার বিরুদ্ধে উঠেছে একের পর এক ভয়াবহ অভিযোগ।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদ্রাসার অর্থ আত্মসাৎ, জমি বন্ধক রেখে চুরি করে টাকা আত্মসাৎ, নারী শিক্ষককে শ্লীলতাহানির চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। মাদ্রাসার জমিজমা ব্যক্তিগত প্রয়োজনে বন্ধক রেখে অর্থ হাতিয়ে নেয়ার মতো গুরুতর অপরাধের তথ্য পাওয়া গেছে।

 

 

জানা গেছে, তিনি একটি জাল সনদধারী সহকারী অধ্যাপিকা শাহনাজ বিউটির সঙ্গে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি ও শ্লীলতাহানির চেষ্টা চালান। শুধু তাই নয়, কিছু বখাটে ছাত্র ও বিতর্কিত শিক্ষক দিয়ে নারী শিক্ষার্থীদের হয়রানি করান বলে অভিযোগ রয়েছে।

 

 

জাকারিয়ার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা নিতে বারবার দল পরিবর্তনের অভিযোগও উঠেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতনের সম্ভাবনায় তিনি এখন বিএনপি-জামায়াতপন্থী মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তদবির বাণিজ্য ও চাকরির প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

 

 

স্থানীয় অভিভাবক, শিক্ষক, এমনকি শিক্ষার্থীরাও এই পরিস্থিতিতে আতঙ্কিত। এক সময়ের গৌরবময় প্রতিষ্ঠানটি আজ দুর্নীতি আর সন্ত্রাসের কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক সচেতন নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *