রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কুড়িগ্রামে বখাটের দায়ের কোপে স্কুল শিক্ষার্থী আহত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

 

কু‌ড়িগ্রা‌মে প্রেমের প্রস্তাব অস্বীকার করায় স্কুল শিক্ষার্থী‌কে (১৪) উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে মাঈদুল ইসলাম (২২) না‌মে এক বখা‌টে। এ ঘটনায় আহত শিক্ষার্থী উলিপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন রয়েছে

ঘটনা‌টি ঘ‌টে‌ছে, র‌বিবার (২৮ এপ্রিল) বিকেলে জেলার উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নের দ‌ড়ি‌‌কি‌শোরপুর কুমারপাড়া এলাকায়। অ‌ভিযুক্ত বখা‌টে একই এলাকার শাহাদাৎ হো‌সেনের ছে‌লে।

ভুক্ত‌ভোগী শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, দীর্ঘ‌দিন ধ‌রে বখা‌টে মাঈদুল ইসলামের প্রতি‌বে‌শি থেতরাই বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী‌কে উত্ত‌্যক্ত ক‌রে আস‌ছে। ঘটনার দিন ওই শিক্ষার্থী অসুস্থ হওয়ায় ছুটি নিয়ে স্কুল থে‌কে বা‌ড়ি ফি‌রে আসে। প‌থিম‌ধ্যে বখা‌টে মাঈদুল তা‌কে উত্ত‌্যক্ত ক‌রেন। পরে বি‌কেল চারটার দি‌কে বা‌ড়ি থে‌কে বের হ‌লে আবারো ওই শিক্ষার্থী‌কে অশ্লীল গালিগালাজ করে বখাটে মাঈদুল। এ ঘটনায় ওই শিক্ষার্থীর দা‌দি প্রতিবাদ কর‌লে উভয় প‌রিবা‌রের ম‌ধ্যে কথা কাটাকা‌টি চলতে থাকে। একপর্যা‌য়ে বখা‌টে মাঈদুল পেছন থে‌কে এসে শিক্ষর্থী‌কে দা দি‌য়ে উপর্যুপুরি কোপা‌তে থা‌কে এতে রক্তাক্ত শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রান।
আহত শিক্ষার্থী জানায়, দীর্ঘ‌দিন ধ‌রে মাঈদুল আমা‌কে উত্ত‌্যক্ত ক‌রে আস‌ছে। রাস্তাঘা‌টে আমি বের হ‌তে পা‌রি না। গতকাল উত্ত‌্যক্ত করার জে‌রে কথা কাটাকা‌টি হয়। একপর্যায় পেছন থে‌কে এসে দা দি‌য়ে আমা‌কে কোপা‌তে থা‌কে। এতে মাথায় ১৬‌টি ও দুই হা‌তে সাত‌টি সেলাই করা হ‌য়ে‌ছে।
শিক্ষার্থীর বাবা জানান, আমি গরীর মানুষ চা‌য়ের দোকান ক‌রে কোন রকমে জী‌বিকা নির্বাহ ক‌রে আস‌ছি। বখা‌টে মাঈদুল অ‌নেক‌দিন ধ‌রে মে‌য়েটাকে বিরক্ত ক‌রে আস‌ছে। ভ‌য়ে প্রতিবাদ করার সাহস পাইনি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
থেতরাই বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক নুর আমিন ব‌লেন, আহত শিক্ষার্থীকে হাসপাতালে দেখে বিষয়‌টি ইউএনও স‌্যার‌কে অবগত ক‌রে‌ছি। স্কু‌লের পক্ষ থে‌কে আহত শিক্ষার্থী‌র প‌রিবার‌কে সহ‌যো‌গিতা করা হ‌বে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, ‌বিষয়‌টি জেনেছি। শিক্ষার্থী‌কে দেখার জন‌্য হাসপা‌তা‌লে গিয়েছিলাম। মামলার প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *