রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জামায়াতের নাম ভাঙিয়ে আওয়ামীলীগের দালালি

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

জামায়াত নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দালালি করছেন মাসুদ হামিদী—এমন অভিযোগে রংপুর জুড়ে বইছে তীব্র জনমুদ্রা। ফ্যাসিস্ট আওয়ামী যুব মহিলা লীগ রংপুর মহানগরের আহ্বায়ক শাহনাজ বিউটির অবৈধ সুবিধা বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

শাহনাজ বিউটি, সহকারী অধ্যাপক (ইংরেজি), ভাংনী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা, মিঠাপুকুর, রংপুর—গত ১৫ বছর ধরে মাদ্রাসায় অনুপস্থিত থেকেও দলীয় প্রভাব খাটিয়ে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছিলেন। সম্প্রতি আওয়ামী সরকারের পতনের পর তাকে ক্লাসে উপস্থিত থাকতে বলা হলে, তিনি মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ছালেহ মোহাম্মদ জাকারিয়া, প্রভাষক এ কে এম শাহীন আখতার এবং মো. শফিকুল ইসলামকে।

এ মামলার মিথ্যা সাক্ষী হয়েছেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. মাকছুদুর রহমান জামেলী, যিনি পূর্বে ভুয়া সনদ (বেগম রোকেয়া কলেজ, বগুড়া) ব্যবহার করে শাহনাজ বিউটিকে অবৈধভাবে নিয়োগ দেন।

অন্যদিকে, মাসুদ হামিদী ঘুষের বিনিময়ে মো. আকরামুল ইসলামকে ভুয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিয়ে আদালতে রিট করে জানুয়ারি-জুন মাসের বেতন ছাড় করান, যদিও তখনও শাহনাজ বিউটি অনুপস্থিত ছিলেন।

শুধু তাই নয়, শাহনাজ বিউটি তার দলীয় ক্ষমতা ব্যবহার করে অধ্যাপক আবু ছালেহ মো. জাকারিয়ার বেতন কোড ২৮ মাসের জন্য বন্ধ করান, যা সরকারের পতনের পর পুনরায় চালু করা হয়। কিন্তু পরবর্তীতে মাসুদ হামিদী ফের শাহনাজ বিউটির পক্ষ নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সেই বেতন বন্ধের চেষ্টা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুসংগঠিত কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এই অনৈতিক ও অপকর্ম থেকে বিরত থাকতে নিষেধ করলেও মাসুদ হামিদী দালালির পথেই রয়ে যান। বর্তমানে তিনি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শাহনাজ বিউটির স্বার্থে নিয়মিত লবিং করে চলেছেন।

এই সব কর্মকাণ্ডে রংপুরবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, তারা দ্রুত এ বিষয়ের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *