বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শাহজাহানপুরের শুকতারায় চলছে হরিলুট ও মানসিক নির্যাতন

নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত শাহজাহানপুর থানা এলাকার ‘শুকতারা’ নামের একটি ঐতিহাসিক বাসভবন এখন চক্রান্ত, হরিলুট ও মানসিক নির্যাতনের কেন্দ্রবিন্দুতে।

বাড়ির প্রয়াত মালিক ছিলেন একজন সৎ, নির্লোভ ও শিক্ষানুরাগী মানুষ। তিনি জীবদ্দশায় ছেলেকে বলেছিলেন,“একজন মানুষের জন্য একটি বাড়িই যথেষ্ট, অন্যদের বঞ্চিত করো না।”

ছেলেকে মানবতার পক্ষে লেখালেখি করার জন্য উৎসাহ দিয়েছেন, বিদেশ থেকে ফিরিয়ে এনে কলমের শক্তিতে সত্যের পক্ষে দাঁড়াতে শিখিয়েছেন।

কিন্তু তার মৃত্যু পরবর্তীকালে তার মানসিক ও শারীরিকভাবে দুর্বল স্ত্রী (৭০ বছর বয়সী, ডায়াবেটিস ও হাড়ক্ষয় আক্রান্ত) ভয়াবহ এক চক্রান্তের শিকার হন। শাহিনুর নামের এক বিতর্কিত নারী, যার কোনো বৈধ আয়ের উৎস নেই, তিনি শুকতারার দায়িত্ব নিয়ে গোপনে ভাড়ার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। অথচ তিনি নিজেই একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন এবং মেয়ের বিদেশে পড়ালেখার খরচ চালান—যার উৎস সুস্পষ্টভাবে শুকতারার আয়।

অভিযোগ রয়েছে, তিনি কিছু বিতর্কিত নারী ও একটি প্রভাবশালী সিন্ডিকেটের সহায়তায় বৃদ্ধাকে প্রভাবিত করে একমাত্র ছেলেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে রেখেছেন।

অথচ এই সন্তানই তার মায়ের জন্য কোটি টাকা খরচ করেছেন, এখন তাকে মিথ্যা অভিযোগ, ভয়ভীতি ও মানসিক চাপের মাধ্যমে বাড়ি থেকে দূরে রাখা হচ্ছে।

বিশ্লেষণ ও পর্যালোচনা:

বাড়ির মাসিক আয়: প্রায় লাখ টাকা

ভবনের বয়স ও গঠন: ১৯৬২ সালে ক্রয়কৃত জমিতে নির্মিত সাড়ে তিনতলা ভবন

বিতর্কিত চরিত্রের আগমন: শাহিনুর এবং তার সহযোগীরা

মূল অভিযোগ: বৃদ্ধাকে ব্যবহার করে ভাড়ার টাকা আত্মসাৎ, ছেলেকে সরিয়ে রাখার চেষ্টা

মানবিক উদ্বেগ: বৃদ্ধা বর্তমানে মানসিক ভারসাম্য হারাচ্ছেন

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এই পরিবারকে চক্রান্ত ও প্রতারণা থেকে রক্ষা করা প্রয়োজন।

এটি শুধু একটি পরিবারের নয়, একটি মূল্যবোধের, একটি ঐতিহ্যের ও মানবতার লড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *