বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আমের মুকুলে মুকুলে ভড়ে উঠেছে পাহাড় টিলায় 

তিমির বনিক, শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
আমের মুকুলে মুকুলে ভড়ে উঠেছে পাহাড় টিলায় 

মৌলভীবাজার জেলার পাহাড়-টিলার আম বাগানগুলোতে মুকুলে মুকুলে ভরে উঠেছে। সেই সঙ্গে মাঘের এক পশলা আগাম বৃষ্টি গাছের আম মুকুলের জন্য যেন এক আর্শীবাদ হয়ে দেখা দিয়েছে।

চাষিরা অন্যান্য বছরের তুলনায় এবছর আমের বাম্পার ফলনের আশা করছেন। তবে যথাসময়ে আমগাছের মুকুলে স্প্রে করার পরামর্শ দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মৌলভীবাজারের পাহাড়-টিলার থরে থরে সাজানো গোছানো সারি সারি দেশি-বিদেশি আমের গাছ। এই বছর আবহাওয়া আম চাষের অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ১৯৪টি বাগানে আগেভাগে আমের মুকুল দেখা দিয়েছে। সেই সঙ্গে মাঘের আগাম বৃষ্টি আম মুকুলের জন্য আর্শীবাদ হয়ে এসেছে। এরই মধ্যে অনেক বাগানে মুকুল থেকে আমের গুটি (মটর) ধরতে শুরু করেছে। চাষিরা অধিক ফলনের আশায় আম বাগানের পরিচর্যা ও গাছে পানি সেচ কাজে ব্যস্ত সময় পার করছেন। মৌলভীবাজা জেলা জুড়ে স্থানীয় জাতের পাশাপাশি আম্রপলি, হাড়িভাঙ্গা, লেংরা, ফজলি ও অমৃত সাগড় প্রজাতির আম বেশি উৎপাদিত হচ্ছে, তবে সবচেয়ে বেশি উৎপাদন হয় আম্রপলি জাতের আম।

জেলার সাতটি উপজেলায় এসব আম চাষ হলেও মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলায় আম বাগানের সংখ্যা বেশি। কৃষি বিভাগ এ বছর প্রতি হেক্টরে ১২ দশমিক ৮৭ মেট্রিক টন উৎপাদন আশা করছে। প্রাকৃতিক কোনো বিপর্যয়ের সম্মুখীন না হলে জেলায় আমের বাম্পার ফলনের চাষিদের আশা।

গত বছরের তুলনায় এবছর তাদের গাছে প্রচুর পরিমাণ মুকুল এসেছে। আম চাষিদের একজন একজন বলেন এবছর লক্ষাধিক টাকার আম বিক্রি করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। এক আম চাষি জানান পরিচর্যা করে যাচ্ছি, আশা করছি দুর্যোগ না এলে ভালো লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ আমের ভালো ফলন পেতে হলে আমে মটরশুঁটি দানার সময়ে একটি এবং তার এক মাস পর আরেকটি স্প্রে করার পরামর্শ দিচ্ছেন চাষিদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জানা গেছে, ২ হাজার ২৩৪ হেক্টর জমিতে আম চাষ করা হলেও উৎপাদন ধরা হয়েছে ২ হাজার ৮৫২ মেট্রিক টন। স্থানীয় পর্যায়ে চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র ব্যবসার প্রসার ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *