রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পথে পথে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে কোরবানির মাংস। সোমবার (১৭ জুন) সকাল থেকেই ভিক্ষুক ও গরিব-অসহায় মানুষেরা বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহ করেছেন। এসব মাংসই শহরের পথে পথে অস্থায়ী দোকান বসিয়ে বিক্রি করছেন অনেকে। 

সোমবার দুপুরে সরেজমিন রেলগেট, কাউতলী, টি.এ.রোড, কাচারিপাড়সহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র চোখে পড়েছে।

দেখা গেছে, কোরবানির গরুর মাংস কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে এসব মাংস বিক্রি হচ্ছে। এসব এলাকা দেড়শ থেকে দুইশ ভাসমান দোকানে মাংস বিক্রি হতে দেখা যায়।

ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা কোরবানি দিতে পারেননি বা কম দামে কিনতে চান, তারাই মূলত এসব মাংসের ক্রেতা। মাংসের পাশাপাশি গরুর ভুঁড়িও বিক্রি হচ্ছে। এটি বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকায়।

কাউতলীর মোড়ে একটি ব্যাগের ওপর মাংস নিয়ে বসা সুলতানপুরের তোফায়ের মিয়া জানান, কয়েকটি বাসাবাড়ি গিয়ে তিনি পাঁচ কেজির মতো মাংস সংগ্রহ করেছেন। এত মাংস রাখার তার ব্যবস্থা নেই। তাই চার কেজির মতো মাংস বিক্রি করে দেবেন।

একই বাজারে মাংস কিনতে এসেছেন রিকশাচালক রাকিব মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করছেন। তিনি বলেন, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই আমার। তাই খোলা বাজারে মাংস কিনতে এসেছি। এখানে দাম যেমন কম, মাংসও তরতাজা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *